শিক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যা, পানের বরজে মিললো লাশ

ভোলা প্রতিনিধি
২২ জুন ২০২০, ২২:২১ আপডেট : ২২ জুন ২০২০, ২৩:১১

ভোলায় কলেজছাত্রকে হত্যার অভিযোগে মিঠু নামে একজনকে গ্রেফতার করে পুলিশ ভোলা সদরের দক্ষিণ দীঘলদি ইউনিয়নের ওষুধ ব্যবসায়ী হত্যার রেশ কাটতে না কাটতে এবার বোরহানউদ্দিনে কলেজছাত্র সুমন অপহরণের দুই দিন পর মাটি খুঁড়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি পানের বরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র।

ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী সুমনের লাশ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২০ জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি ফোন এলে সুমন সেখান থেকে চলে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সোমবার (২২ জুন) দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্র্যাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের একটি পানের বরজ থেকে মাটি খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে ভোলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের বটতলায় গত শনিবার রাতে প্রবীর নামে এক ওষুধ ব্যবসায়ীকে হত্যা করে তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ও ১০ ভরি সোনার অলঙ্কার ছিনতাই করা হয়। এর এক দিন না যেতেই বোরহানউদ্দিনে কলেজছাত্র হত্যার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা