সাইফুজ্জামান শিখর এমপির মায়ের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
২৮ জুন ২০২০, ২১:২৬আপডেট : ২৮ জুন ২০২০, ২৩:১৪

মনোয়ারা জামান মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি ও যকৃতের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে মনোয়ারা জামান ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত সাংবাদিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১০টায় শহরের পিটিআই মাঠে জানাজা নামাজ শেষে ভায়না পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম