লাঞ্ছিত করার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৫:২২আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৫:২৫

লাঞ্ছিত করার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা দ্বিতীয় দিনের মতো চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন। সোমবার (৬ জুলাই) সকাল থেকে তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু করেন। দোষী ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করে যাবেন বলে জানিয়েছেন।

এদিকে, টুঙ্গিপাড়া থানা পুলিশ আসামিদের একজনকে গ্রেফতার করেছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার। চিকিৎসকেরা বলেছেন, মূল আসামি কাজী তরিকুল ইসলামকে গ্রেফতার করা না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এ ব্যাপারে বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ন কবির বলেছেন, মূল আসামি তরিকুলকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে গ্রেফতার করতে হবে।

বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এমএম মঈন উদ্দিন আহমেদ বলেন, ‘টুঙ্গিপাড়ায় কর্মরত চিকিৎসকেরা হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থলের দাবিতে যে আন্দোলন করছে তার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। আগামীকাল সকাল ১০টার মধ্যে মূল আসামিকে পুলিশ গ্রেফতার না করতে না পারলে বিএমএ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

উল্লেখ্য, গত শনিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে একজন রোগী করোনা উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে সাড়ে ৮টার দিকে ওই রোগী মারা যায়। তাকে চিকিৎসা দিতে দেরি হয়েছে এমন অভিযোগে কর্তব্যরত চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে কাজী তরিকুলসহ রোগীর বেশ কয়েকজন স্বজন শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে ডাক্তারদের পক্ষ থেকে গত শনিবার টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে চিকিৎসকরা ধর্মঘটে যাবেন বলে আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারায় তারা ইনডোর, করোনা রোগীদের চিকিৎসা ছাড়া আউটডোর চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে