রাজশাহীতে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২৩:৪৪আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:৪৬

(ফাইল ছবি) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তিনি (৩৬) রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকার বাসিন্দা। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পজিটিভ অবস্থায় গত ২ জুন ওই রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হলো। আর সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে এক হাজার ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ জন।

ছবি: সাজ্জাদ হোসেন

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের