আ.লীগ নেতার মৃত্যু, লাশ দাফন করলো কাউন্সিলর খোরশেদের টিম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২০, ২৩:১৬আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:৫৫

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম (৬৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে  সোমবার (৬ জুলাই) রাতে তার মৃত্যু হয়। এরআগে, রবিবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

পরে সোমবার রাতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের টিম অহিদুল ইসলামের লাশ দাফন করে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ জুন আমার চাচা অহিদুল ইসলাম এবং চাচি জয়দুন নেছা জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ঘুরেও করোনা রিপোর্ট না থাকায় কোনও হাসপাতাল চিকিৎসার জন্য এই নেতা ও তার স্ত্রীকে ভর্তি নেয়নি। তিনদিন পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে বিষয়টি অবগত করলে তার হস্তক্ষেপে তাদের ভর্তি করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবারে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে আমার চাচা নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, সোমবার রাতেই কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের টিম এসে আমার চাচা অহিদুল ইসলামের লাশ দাফন সম্পন্ন করেছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম