সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে টর্নেডো: কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৮:২০আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৮:৩৭

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে টর্নেডো

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আকস্মিক টর্নেডোতে ৫০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সলুকাবাদ ইউনিয়নের চেংবিল ও কাপনা গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড়োবাতাসসহ কালবৈশাখী ঝড় বয়ে যায়।

স্থানীয়রা জানান, দুপুরে খরচার হাওরের তীরবর্তী এলাকায় এ ঝড় সৃষ্টি হয়ে প্রবল বেগে গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে যায়। সলুকাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিক মিয়া বলেন, ঝড়ে তার ওয়ার্ডেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, টর্নেডোতে দুটি গ্রামের ৫০টি কাঁচাঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি