ভোক্তার কাছে সরাসরি পণ্য পৌঁছে দিচ্ছে ‘কৃষকের বাজার’

মাগুরা প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ২০:২৫আপডেট : ১১ জুলাই ২০২০, ২০:২৫

ভোক্তার কাছে সরাসরি পণ্য পৌঁছে দিচ্ছে ‘কৃষকের বাজার’

কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে মাগুরায় উদ্বোধন করা হয়েছে ‘কৃষকের বাজার’। শনিবার (১১ জুলাই) সকালে শহরের নোমানি ময়দানে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

কৃষি বিপণন অধিদফতরের বাস্তবায়নে, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলবে এই বাজার।

শনিবার বেশ কিছু কৃষক তাদের উৎপাদিত লাল শাক, লাউ, কলা, পটল, করলা, পুদিনা পাতা, মিষ্টি কুমড়া, পেঁপে, চিচিংগা, আম, কাঠালসহ বিভিন্ন প্রকার শাক-সবজি ও ফলমূল নিয়ে বাজারে হাজির হন। ন্যায্য মূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত সবজি ও ফলমূল পেয়ে খুশি ভোক্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, কৃষকরা নিজেদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত টাটকা শাক-সবজি, ফলমূল, সরাসরি ন্যায্য মূল্যে এ বাজারে বিক্রয় করতে পারবেন। ভোক্তারা পাবেন ভেজাল মুক্ত তরতাজা শাক-সবজি ও ফলমুল।

/আরআইজে/এএইচ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম