সাতক্ষীরা-২ আসনের এমপি রবি করোনায় আক্রান্ত

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ১৭:১৫আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:১৫

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৯১ জন করোনা আক্রান্ত হলেন।’

এমপি রবির বিশেষ সহকারী শেখ মাহফুজর রহমান বলেন, ‘সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে এখন কোনও উপসর্গ নেই। তারপরও সোমবার (১৩ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম