রাজশাহীতে অটোরিকশা ও ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ০৩:১৬আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৩:২০

রাজশাহী

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আরেক নারী। সোমবার (১৩ জুলাই) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শাকিব (৭)। সে নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আর নিহত নারীর নাম রজবা বেওয়া (৫৫)। হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় তার বাড়ি। স্বামীর নাম মৃত জয়নাল আবেদিন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, দুপুরে টুলটুলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু শাকিব গুরুতর আহত হয়। এর পর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকালে হড়গ্রাম রায়পাড়া এলাকায় ট্রেন আসছে তা না দেখেই রেললাইন পার হওয়ার চেষ্টা করেন রজবা বেওয়া। এসময় ট্রেনের ধাক্কায় প্রচণ্ড জোরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
ওসি জানান, এ দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান