মোটর সাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৯:৫৬ আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:০০

কুমিল্লা



কুমিল্লার মুরাদনগরে মোটর সাইকেলের ধাক্কায় স্থানীয় কলেজ শিক্ষক মিজানুর রহমান (৪২) নিহত হয়েছেন। উপজেলার মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকাদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা সদরের কাজী নোমান আহম্মদ ডিগ্রি কলেজের ইংরজি বিষয়ের প্রভাষক এবং দড়িকাদি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার দড়িকাদির বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমান সোমবার রাত ৮টার দিক উপজেলা সদরের নিমাইকাদি এলাকায় মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় মুরাদনগর বাজারের দিক থেকে আসা একটি মোটর সাইকেল তার পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রাত দেড়টার ঢাকার একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈশা খাঁর স্মৃতিবিজড়িত দুর্গে এক দিনের ভ্রমণ
ঈশা খাঁর স্মৃতিবিজড়িত দুর্গে এক দিনের ভ্রমণ
পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন
পুলিশ লাইনের সামনেই বিআরটিসি বাসে আগুন
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্ক, স্বীকারোক্তির পর তদন্তের মুখে এনভিডিয়া সিইও
চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্ক, স্বীকারোক্তির পর তদন্তের মুখে এনভিডিয়া সিইও
ডাকারে যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন
ডাকারে যুব অলিম্পিকে চমক দেখালেন বাংলাদেশের শিপন
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা