গোপালগঞ্জে অবৈধ ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে ওষুধ ব্যবসায়ীর কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ০০:৫২আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:৫৮

গোপালগঞ্জে ওষুধ ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। নীল রঙয়ের পোশাক পরিহিত ব্যক্তি ওই দোকান মালিককে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জে ওষুধের দোকানে বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস-বি ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে আব্দুল আলিম (৪০) নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারের যমুনা মেডিক্যাল সাপ্লাই নামে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু এসব অবৈধ মালামাল জব্দ করেন এবং ওই ব্যবসায়ীকে এ জরিমানা ও সাজা দেন।

এ সময় গোপালগঞ্জ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল ও ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালঞ্জে স্বর্ণ টাওয়ারের যমুনা মেডিক্যাল সাপ্লাই নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ অ্যাম্পুল অবৈধ হেপাটাইটিস-বি ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ওষুধের মোড়ক উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের