সবাইকে সামনে আনার চেষ্টা করছে সরকার: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০২:৪৩ আপডেট : ২২ জুলাই ২০২০, ০৩:০০

বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আমলে কেউ পেছনে পড়ে থাকবে না। সবাই যাতে সামনে এগিয়ে আসতে পারে তার নিরন্তর চেষ্টা করে চলেছে সরকার। সবাইকে সঙ্গে নিয়েই  '২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ এবং '৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা হবে।

মঙ্গলবার দুপুরে  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগান ও ডাকটিলা বিজিবি ক্যাম্প এলাকায় ২৬ কিলোমিটার ৩১৫ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এ এলাকার মানুষ বিদ্যুৎ বিহীন অন্ধকারে ছিল। এখন বিদ্যুতের আলোয় নিজেরা আলোকিত হতে হবে এবং সন্তানদের শিক্ষাগ্রহণের সু্যোগ দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে।

বিদ্যুতের অপচয় রোধ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার করলে আমরা সবাই উপকৃত হবো। মন্ত্রী বলেন, এলাকার অসমাপ্ত রাস্তা দ্রুত পাকা করার ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী এসময় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে হাত ধোয়া, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন অনুষ্ঠানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রঞ্জিত কুমার পাল, ডিজিএম (টেকনিক্যাল) মো. খালেদুল ইসলাম, বড়লেখা পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো.এমাজউদ্দীন সরদার, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা