লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ নভেম্বর ২০২৬, ২২:৫২ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২২:৫২

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, খেলাধুলা শিশুদের শরীর ও মন সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এসব কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে হবে।  

চাঁদপুরের কচুয়ায় শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগটি শিশুদের প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। 

এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/আইএএম/
সম্পর্কিত
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম, ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি