ফ্লাইওভারে রশি বেঁধে ছিনতাই, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২০, ২১:৩৮আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৯

ফ্লাইওভারে রশি বেঁধে ছিনতাই, গ্রেফতার ৪ ফ্লাইওভারে রশি বেঁধে মোটরসাইকেল আরোহীকে দুর্ঘটনায় ফেলে ছিনতাইয়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি-উত্তর) মুহাম্মদ রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার চার জন সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে জানান তিনি।

গ্রেফতার চার জন হলেন আব্বাস উদ্দিন জুয়েল (২৫), মো. নূরনবী (২৫), মো. মানিক (২৫) এবং নুর আলম (৪৫)।

মুহাম্মদ রুহুল আমীন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার চার জন রাতের আঁধারে নগরীর বিভিন্ন ফ্লাইওভারে অবস্থান নেয় এবং সুযোগ বুঝে ছিনতাই করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ছোরা এবং ছিনতাই করা একটি মোবাইলসেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, চার জনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির মামলা আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সম্প্রতি নগরীর বিবিরহাট ও এক কিলোমিটার এলাকায় দু’জন গরুর ক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল