বাবা-মার সঙ্গে কথা বলার সময় বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার রনির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ১৮:২৭আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২৩:৩৬

মেহেদী হাসান রনি লেবাননে বোমা বিস্ফোরণে নিহত ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামের মেহেদী হাসান রনির বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। কান্নাজড়িত কণ্ঠে রনির বাবা তাজুল ইসলাম বলেন, 'গতকাল তার সঙ্গে আমি ও তার মার কথা হচ্ছিল। এসময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফোনটি বন্ধ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে শঙ্কায় পড়ে। পরে পরিচিত এক স্বজনের মাধ্যমে জানতে পারি, বোমা বিস্ফোরণে রনি মারা গেছে।'

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে বাবা-মা ও স্বজনেরা কান্নায় মূর্ছা যাচ্ছেন। তারা রনির মরদেহ দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

স্বজনেরা জানান, ‌গত ২০১৪ সালের ৯ মার্চ পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে লেবাননে পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে মেহেদী হাসান রনি (২৫)। লেবাননের রাজধানী বৈরুতের একটি শপিং মলের সুপারশপের বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। বিদেশের মাটিতে পা রাখার পর আর দেশে আসেননি। এ বছর ঈদে দেশে আসার কথা থাকলেও করোনার প্রভাবের কারণে আর দেশে আসা সম্ভব হয়নি। এর মধ্যে বোমা হামলায় নিহত হবার খবরে রনির বাড়িতে চলছে শোকের মাতম।

রনির ছোটবোন জেসমিন আক্তার হ্যাপী বলেন, ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।

বাবা-মার সঙ্গে কথা বলার সময় বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার রনির মৃত্যু খবর পেয়ে এলাকাবাসী স্বজনসহ জনপ্রতিনিধারা নিহত রনির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ভাদেশ্বরা দক্ষিণ পাড়া মানবিক সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহযোগিতার ঘোষণা দেন।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ভাদেশ্বরা গ্রামের প্রবাসী রনির বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি তাৎক্ষণিক ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।

রনির পরিবারে মোকের মাতম এছাড়া রাষ্ট্রীয়ভাবে লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে কথা বলবেন।

তাজুল ইসলামের পরিবারে চার সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রনি সবার বড় ছিলেন।

/টিটি/এমএমজে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের