ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

শেরপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১০:৩০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১০:৫৬

বাল্যবিয়ে (প্রতীকী ছবি) শেরপুরের নকলায় ইউএনওর হস্তক্ষেপে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বুধবার (৫ আগস্ট)) বিকালে উপজেলার ২ নম্বর নকলা ইউপির ছত্রকোনা এলাকায় ওই বিয়ের আয়োজন চলছিলো।

নকলার ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছত্রকোনা এলাকার আক্তার হোসেনের কন্যা ও অঙ্কুর বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে একই এলাকার হাসেন আলীর বিয়ের আয়োজন চলছিলো। এমন খবর পেয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন ইউএনও জাহিদুর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

পাশাপাশি করোনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার দায়ে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও জাহিদুর রহমান বলেন, নকলাকে জেলার প্রথম বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় বাল্যবিয়ে সম্পর্কিত কোনও আয়োজন বরদাশত করা হবে না। আর ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক ও বরসহ আয়োজকদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী