পেটের মধ্যে ইয়াবা, গ্রেফতার ৪

মাগুরা প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ০১:১৭আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:১৭

পেটের মধ্যে ইয়াবা, গ্রেফতার ৪

বিশেষ কৌশলে পেটের মধ্যে ইয়াবা নিয়ে ঢাকা থেকে মাগুরা পাচার করার সময় চার জন কারবারি আটক হয়েছে। মাগুরায় শহরের পারনান্দুয়ালীর শান্তিপাড়া এলাকা থেকে রবিবার (৯ আগস্ট) দুপুরে দুই নারীসহ চার জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা শহরের চিহ্নিত মাদক কারবারি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে তারা জানিয়েছে, ঢাকা থেকে ইয়াবাগুলি তারা চার জন ছোট ছোট পলিথিনে করে নিজ নিজ পাকস্থলিতে বহন করে মাগুরার নিজ বাড়িতে আসে। পরে কলা, গরম পানি ও বিভিন্ন খাবার খেয়ে মল ত্যাগের মাধ্যমে বের করে ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আশিকুলের বাড়িতে অভিযান চলিয়ে তাদের হেফাজতে থাকা ইয়াবা জব্দ করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে মৃত নজরুল ইসলামের স্ত্রী মমতা বেগম (৫৫), ছেলে আশিকুল ইসলাম (৩০), মেয়ে কেয়া খাতুন (২০) ও জামাই শ্রীপুরের তারাউজিল গ্রামের মোরসালিন বাবুকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯
ইন্দোনেশিয়ায় জাহাজ ডুবির ঘটনায় নিহত ৬, নিখোঁজ ১২৯
মই বেয়ে উঠতে হয় ৭ কোটি টাকার সেতুতে
মই বেয়ে উঠতে হয় ৭ কোটি টাকার সেতুতে
নান্দনিক স্থাপত্যের বরিশালের মিয়াবাড়ি মসজিদ
নান্দনিক স্থাপত্যের বরিশালের মিয়াবাড়ি মসজিদ
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল