দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১২ আগস্ট ২০২০, ১৪:৫৭আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৪:৫৮

কুড়িগ্রামে দুই বাসের সংঘর্ষ কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ির আগমনী বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামসুল (৫০) না‌মে এক যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় অন্তত আট জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) সকা‌লে এ দুর্ঘটনা ঘ‌টে। কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) আ‌নোয়ারুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত শামসুল জেলার উ‌লিপুর উপ‌জেলার ধরনীবা‌ড়ি ইউ‌নিয়‌নের বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে। গুরুতর আহত দুই ব্যক্তি‌কে রংপুর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আহত অপর যাত্রীরা কুড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরের কাঠাঁলবাড়ির আগমনী বাজার এলাকার কা‌ছে নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল পৌনে ৯টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কুড়িগ্রামমুখী আহসান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘ‌টে। এ‌তে অন্তত ৮/১০ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠায়। ত‌বে গুরুতর আহত শামসুল‌কে তার সঙ্গে থাকা লোকজন হাসপাতা‌লে না নি‌য়ে বা‌ড়ির প‌থে রওয়ানা হন। রাস্তায় তার মৃত্যু হয়।

কু‌ড়িগ্রাম সদর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) আ‌নোয়ারুল ইসলাম জানান, আহত এক যাত্রী‌কে নি‌য়ে তার সঙ্গে থাকা স্বজনরা হাসপাতা‌লে না গি‌য়ে বা‌ড়ির উ‌দ্দে‌শে রওনা হ‌লে প‌থেই তার মৃত্যু হয় ব‌লে জানতে পে‌রে‌ছি। বা‌কি যাত্রী‌দের হাসপাতা‌লে চি‌কিৎসার ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী