নাটোরে বন্যায় ক্ষতি ৫৮ কোটি টাকা

নাটোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২০, ১৬:১২আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৬:১২

নাটোরের বন্যাকবলিত এলাকা নাটোরে চলমান বন্যায় মোট ক্ষতির পরিমাণ ৫৮ কোটি ১৪ লাখ ৬২ হাজার টাকার সমান। এর মধ্যে কৃষি খাতে ৩৫ কোটি ৫৩ লাখ ৬০ হাজার এবং মৎস্য খাতে ক্ষতি ২২ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা। জেলা কৃষি ও মৎস্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার জানান, চলমান বন্যার কারণে নাটোর জেলায় মোট ৩৫২.৪ হেক্টর জমির রোপা আমন বীজতলা, ৪০৬.৪ হেক্টর রোপা আমন ধান, ৩ হাজার ৩১১.৮ হেক্টর বোনা আমন ধান, ৫৭১.৬ হেক্টর বোনা আউশ ধান, ২৪০ হেক্টর সবজি, ১০.৬৫ হেক্টর জমির আখ সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। মোট ৪ হাজার ৮৯২.৮৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে ৩৫ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা।

জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলমান বন্যায় নাটোরের ৫টি উপজেলায় মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট ২ হাজার ৬১৮ জন মাছ চাষি ও পুকুর মালিক। 

মোট ক্ষতিতে পড়েছে ৩ হাজার ১৩৮টি পুকুর; যার আয়তন ৭৬৭.০৪ হেক্টর। এসব পুকুরের ৮৯৯.৭৭ মে. টন মাছ ও ৭০.২৫ মে. টন পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মূল্য এক হাজার ৬৮৩.৮৫ লাখ টাকা এবং পোনার মূল্য ৩৮২.০১ লাখ টাকা। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে ২০০.১৯ লাখ টাকা। মোট ক্ষতি ২২ কোটি ৬১ লাখ ২ হাজার টাকা।

এক প্রশ্নের জবাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার ও জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ক্ষতিগ্রস্তদের নাম ও ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম