নারী পাচারের অভিযোগে মূল হোতা গ্রেফতার, তিন নারী উদ্ধার

সাভার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৬

পাচারকারী অভিযোগে গ্রেফতার সিরাজুল ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ সরল নারীদের বিদেশে পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে পাচারকারী চক্রটির মূলহোতা হিসেবে দাবি করেছে র‌্যাব। এ সময় প্রলোভনের শিকার তিন তরুণীকেও উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক সিরাজুল ইসলাম (৪২) আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান। সে যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। অপরদিকে উদ্ধার করা নারীদের বাড়ি সাভারের কাউন্দিয়া ইউনিয়নে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে ওঠানোর সময় সিরাজুলকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত তিন নারীকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচার চক্রের প্রধান সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি