আমড়া পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইকে হত্যা, বড় ভাই আটক

নাটোর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

নাটোর

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এজমালী জমির আমড়া পাড়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে খুন হয়েছে ছোট ভাই। এই ঘটনায় পুলিশ খুনি বড় ভাইকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজাম ও খুনি দুলাল ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

ওসি সেলিম রেজা জানান, বেশ কিছুদিন থেকেই এজমালী জমি ও জমির গাছ নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই ভাইয়ের মধ্যে। বৃহস্পতিবার সকালে গাছে আমড়া পাড়তে ওঠে নিজাম। এসময় অন্য ভাইকেও আমড়া দিতে বললে নিজাম তাতে অস্বীকৃতি জানায়। এনিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা হয়। দুপুরে নিজাম স্থানীয় কাশেমপুর বাজারে এলে বড় ভাই দুলাল পেছন থেকে ইট দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই নিজামের মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে বাজারের লোকজন দুলালকে আটক রেখে লালপুর থানায় খবর দেয়। পরে নিজামের মরদেহ উদ্ধার ও দুলালকে আটক করে পুলিশ।

ওসি সেলিম রেজা আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

/এএইচ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম