নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ৬ মাস, শূন্য ঘোষণা হয়নি পদ

বগুড়া প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১০

শেরপুর উপজেলা বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম গত মার্চে মারা গেছেন। এরপর ছয় মাস পেরিয়ে গেলেও তার পদটি শূন্য ঘোষণা করা হয়নি। উপনির্বাচন না হওয়া ও নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় ওই উপজেলায় নারীদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে উপনির্বাচনের আয়োজন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত খাদিজা বেগম নির্বাচিত হন। তিনি দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। খাদিজা গত ২১ মার্চ রাতে মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির কথা। এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে। তবে শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি আজও শূন্য ঘোষণা করা হয়নি।

তবে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও বগুড়া-১ আসনে সংসদ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছুটির পর নির্বাচন কমিশন দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচনের তাফশিলও ঘোষণা করেছে।

শেরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জানান, পদাধিকার বলে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি। এ উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় নারী উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, এ পদে উপ-নির্বাচনের কোনও নির্দেশনা আসেনি। এছাড়া পদটি শূন্য ঘোষণা করে এখনও গেজেট হয়নি।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, শেরপুর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও পদটি শূন্য ঘোষণা হয়নি। গেজেট হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিস্তা থেকে ব্রহ্মপুত্র: কেন বাংলাদেশ ও ভারতের পানি-নিরাপত্তার সংকট অভিন্ন
তিস্তা থেকে ব্রহ্মপুত্র: কেন বাংলাদেশ ও ভারতের পানি-নিরাপত্তার সংকট অভিন্ন
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
শর্ত পূরণ না হলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
সুপ্রিম কোর্ট ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হবার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ