ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

শফিকুলের মৃত্যুর টনায় স্বজনদের আহাজারি  
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে ভাতিজা পিয়াস হোসেনের (২০) লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি সোমবার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।

পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরে এ খবর পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, কৃষক শফিকুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। পৈতৃক জমি নিয়ে শফিকুল ইসলামের সাথে বড় ভাই হাবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন লাঠি দিয়ে চাচা শফিকুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধুনট থানায় মামলা করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে শফিকুল ইসলামের মৃত্যু হয়।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আগে হামলার ঘটনায় দায়ের করা মামলায় হত্যার ধারা লাগানো হবে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, হামলাকারী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম