মুজিববর্ষে মাগুরায় লাগানো হচ্ছে ৫ হাজার তালবীজ

মাগুরা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে পাঁচ হাজার তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণের সূচনা করা হয়েছে। বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গ্রহণ করেছে মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশ।

মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদফতরের ব্যবস্থাপনায় যুব উন্নয়ন অধিদফতরের ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময়  উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শাহিদুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন, মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাতের সভাপতি ফারুক রেজা ঝন্টু ও  সাধারণ সম্পাদক খান শফি উল্লাহসহ অন্যরা।

কর্মসূচি উদ্বোধনের পর সংসদ সদস্য সাইফুজ্জামান মিখর নিজেই একটি তারের চরা রোপণ করছেন।

মাগুরার শরীরচর্চা সংগঠন সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমরা জেলার বিভিন্ন সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। বজ্রপাত নিরোধ ও পরিবেশ সুন্দর রাখতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে দেশে এক কোটি গাছ রোপণ করা হবে। শুধু গাছ লাগালেই হবে না। সবাই মিলে  যত্ন নিয়ে গাছগুলো বড় করে তুলতে হবে। এর ফলে গাছগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী