সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৬

নীলফামারীর সৈয়দপুর থানার সামনে গ্রেফতার করে আনা হয়েছে আসামি লুৎফর রহমানকে।

নীলফামারীর সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনের খাতায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তবে বাস্তবে বাস করতেন উপজেলার ধলাগাছ এলাকায়। তার বিরুদ্ধে বুধবার যাবজ্জীবন সাজার রায় ঘোষণার পর সেখান থেকেই তাকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম লুৎফর রহমান। আরেক ব্যক্তির স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগে মামলায় এ শাস্তি হয়েছে তার বিরুদ্ধে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিন ঠাকুরের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ধলাগাছে গৃহবধূসহ শিশুকে অপহরণের দায়ে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দেন নীলফামারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ( জেলা ও দায়রা জজ) আহসান তারেক। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির অনুপস্থিতিতে ওই রায় দেন বিচারক।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান ও উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ও সঙ্গীয় ফোর্স নিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আজ না কাল তাকে আইনের কাছে ধরা পড়তেই হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম