দর্শনার সঙ্গে মেহেরপুর রেল সংযোগ করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩১

অবহিতকরণ সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মেহেরপুরে রেল সংযোগ স্থাপনে অধিকতর গুরত্ব দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত রেল সংযোগের আওতায় আনা হচ্ছে। পরবর্তী সময়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা অথবা মিরপুর পর্যন্ত রেল যোগাযোগ বিস্তৃত করা হবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দর্শনা জংশন থেকে মুজিবনগর হয়ে মেহেরপুর পর্যন্ত ব্রডগেজ রেল লাইন সংযোগের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও বিশদ ডিজাইন’ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘মেহেরপুরের উৎপাদিত কৃষিপণ্য কম খরচে যাতে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা নিয়ে যেতে পারেন সে লক্ষ্যে দ্রুত রেল লাইন প্রকল্পটি একনেকে পাস হবে। মানুষকে ভোগান্তির মধ্যে না ফেলে কম জমি নষ্ট করে রেল সংযোগ করার জন্য ফিজিবিলিটি টেস্ট করে দুটি ডিজাইন করা হয়েছে। আমরা এটিকে আরও সহজতর করার লক্ষ্যে কাজ করছি।’

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে রেল সংযোগের ডিজাইন নিয়ে আলোচনা করেন প্রকল্প পরিচালক ও রাজশাহী রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন– মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুরের পলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ। এছাড়াও জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমেও মেহেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার