গরুর ক্ষেত খাওয়া নিয়ে উত্তেজনায় কৃষককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ০৪:০৭আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৪:০৭

রাজবাড়ী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বকশীয়াবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রব ফকির (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আব্দুর রব ফকির বালিয়াকান্দি উপজেলার বকশীয়াবাড়ি এলাকার মৃত আবুল ফকিরের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের ভাই মানিক ফকির বলেন, 'আমার আপন চাচাতো ভাই রবিউল ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিলো। এরমধ্যেই রবিবার বিকালে তাদের গরু আমাদের ক্ষেতের ধান খেয়ে নষ্ট করে। আমরা গরুকে তাড়িয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আমার ভাই আব্দুর রব ফকির মারা যান। সেই সঙ্গে আবুল ফকির, মিরাজ ফকির, মোজাহার মণ্ডল, আব্দুল আজিজ মণ্ডল, মানিক ফকির গুরুতর আহত হন।

এই ঘটনায় অপর পক্ষের আশিক মন্ডল, ইরশাদ ফকির, ও কাদের ফকির গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের