লাওফেং হত্যার ঘটনা চীন-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২০, ২২:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৯

লাওফেং হত্যার ঘটনা চীন-বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলবে না: প্রাণিসম্পদ মন্ত্রী চীনের অনুদানে নির্মাণাধীন চীন-বাংলাদেশ অষ্টম মৈত্রী বেকুটিয়া সেতুর কাছে বুধবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চীনা নাগরিক ও সেতুটির টেকনিশিয়ান লাওফেংয়ের (৫৮) হত্যার ঘটনা উদঘাটন করে দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, 'আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন, তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনও অপরাধী রক্ষা পাবে না।'

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুর সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮ উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সেতুটির সিকিউরিটি ইনচার্জ মি. কাও, ডেপুটি ম্যানেজার মি. জয়েন উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে সিরাজ ও রানা নামে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চীনা কর্মকর্তারা খুশি হয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পিরোজপুরের দুটি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় উন্নয়ন কর্মকাণ্ডে কোনও প্রভাব পড়বে না এবং বেকুটিয়া সেতুর কাজ স্বাভাবিক গতিতেই চলবে।এটিকে একটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন