যশোরের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪

খুলনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৯:১১আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:১৫

যশোরের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪ যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত আরও এক প্রাইভেটকার যাত্রীর মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল পৌনে ৫ টার দিকে দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসক মো. শামীম জানান, দুর্ঘটনায় আহত তিন জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল আনা হয়। এদের মধ্যে একজন মারা গেছেন। আর দুই জন চিকিৎসাধীন আছেন। তবে তাদের নাম জানা যায়নি।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকাল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

যশোরের দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪ পুলিশ জানায়, বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ওইসময় নওয়াপাড়ার ব্রিজের দিকে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) ও শিশু (৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), নারী (৩৫) ও শিশুকে (১) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:
নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের