বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১২:২৬আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৭:৪৪

নিহত ওমিদুলের বাড়ি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ গুলি করে ওমিদুল ইসলাম (২২) নামে এক যুবককে হত্যা করেছে। রবিবার (১৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলার বরাবর ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

নিহত ওমিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর স্কুলপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওমিদুলসহ ৬/৭ জন সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের হুদাপাড়া গ্রামে প্রবেশ করে গরু কেনে। রবিবার ভোররাত ৪টার দিকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় হুদাপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওমিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। রাতেই ঘটনাস্থল থেকে বিএসএফ সদস্যরা লাশ নিয়ে গেছে। 

নিহত ওমিদুলের বাড়ি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল হক ইনু জানান, ভারত থেকে গরু কিনে নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি চালিয়ে হত্যা করে।
মুন্সীপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার কাজী আজাদ জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।

/এসটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম