নোয়াখালীতে আবারও ধর্ষণ: গ্রেফতার যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ০২:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৩:০৮

নোয়াখারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা মুজিবুর রহমান শরীফ

নোয়াখালীতে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার চাটখিলে এক প্রবাসীর স্ত্রীকে মুজিবুর রহমান শরীফ নামে ইউনিয়ন যুবলীগের এক নেতা ধর্ষণ করেছেন এমন অভিযোগে থানায় মামলা করেছেন ভিকটিম। এ ঘটনায় শরীফকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। গ্রেফতার শরীফ নোয়াখলা ইউনিয়ন যুবলীগ সভাপতি। 

গ্রেফতারকৃত মজিবুর রহমান শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ৮টি মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটককৃত শরীফকে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ১টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

যুবলীগ নেতা মুজিবুর রহমান শরীফ

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় ভিকটিম নারীও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ বিকাল ৩টায় শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন হাজীর বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে সম্প্রতি নোয়াখালীতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা দেশজুড়ে সমালোচিত হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী