গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

নেত্রকোনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৬:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৬:৪১

নেত্রকোনা রেল লাইনের হুকের সঙ্গে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর নামক স্থানে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত আছিয়া বেগম মোহনগঞ্জ উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী আছিয়া বেগম বেশ কয়েক দিন আগে পানুর গ্রামে মেয়ে নার্গিস বেগমের বাড়িতে বেড়াতে আসেন। সকালে মেয়ে নার্গিস তার গরুটিকে ঘাস খাওয়ানোর জন্য পাশের রেল লাইনের হুকের সঙ্গে বেঁধে রাখে। এক পর্যায়ে বেঁধে রাখা গরুর দড়ি রেল লাইনের হুকের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬২ নম্বর লোকাল আপ ট্রেনটি আসতে দেখে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই আছিয়া বেগমের মৃত্যু হয়।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের