পূজার ছুটির পর স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সাতক্ষীরা ও হিলি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৫:১০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৫:১০

পূজার ছুটির পর স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটির পর আজ বুধবার (২৮ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা গত ২২-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সে মোতাবেক এসময় বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল, তবে শুধু ২৬ অক্টোবর সরকারি ছুটি ছাড়া বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিল। আজ বুধবার দুপুর দেড়টা থেকে বন্দর দিয়ে আবারও দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

পূজার ছুটির পর স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, বুধবার আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্ম চঞ্চলতা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের