সাভারে ফিল্মি স্টাইলে প্রবাসীর ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৭:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৩১

ছিনতাইকারীদের গুলিতে আহত হন ইতালি প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ সাভারে ফিল্মি স্টাইলে গাড়ি আটকে ও প্রকাশ্যে গুলি চালিয়ে এক ইতালি প্রবাসীর পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা আহত ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

প্রবাসীর স্ত্রী সুমা আক্তার বলেন, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার শাখা ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা তোলে প্রাইভেটকারযোগে আমরা দুই জনে বাড়িতে ফিরছিলাম। আমাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে কিছুটা সামনে এগিয়ে গেলে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছামাত্র পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী আমাদের গাড়ির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা পরপর পাঁচটি গুলি করে এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে বিদ্ধ হয়।

তিনি আরও বলেন, যে ছিনতাইকারীরা আমাদের গাড়িটি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয় তাদেরকে আমরা ব্যাংকের ভেতরেও বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়েও ঘোরাফেরা করে এবং আমরা কত টাকা তুলেছি তাও তারা পর্যবেক্ষণ করে এবং সেখান থেকেই আমাদের পিছু নেয়।

সুমা আক্তার জানান, ছিনতাইকারীরা গুলি চালালেও কোনও শব্দ হয়নি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের