বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, চালক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৮:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৫৩

গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রামদিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ওলিউর রহমান বিপ্লব কাশিয়ানী উপজেলা সদর থেকে কাজ শেষে মোটর সাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পরে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও চালক সিরাজুল শেখকে আটক করেছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মোঃ কাউছার।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম