পুলিশকে ঘরে ঢুকতে দেখে দুই নারীর বিষপান!

সাতক্ষীরা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ০২:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০২:৫৬

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমাদ্দার আসামি ধরতে জানালা ভেঙে ঘরে প্রবেশ করায় দুই নারী আসামি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই দুই নারী আসামিকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাড়ে ৭টার দিকে পাটকেলঘাটা থানার দাদপুর গ্রামে মৃত মোজাম শেখের বাড়িতে যায় মারামারির এজাহারভুক্ত আসামিদের ধরতে। এ সময় মোজাম শেখের দুই ছেলে শেখ মনিরুজ্জামান (৩২) ও শাহিনুর রহমান (২৭) বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। পুলিশ তাদেরকে আটক করে। আর পুলিশ দেখে  ঘরে ভেতরে তালা দিয়ে মোজাম শেখের স্ত্রী রুমা বেগম (৫৮) ও তার কন্যা ছন্দা খাতুন আত্মরক্ষার চেষ্টা করে। তবে পুলিশ তাদের বের হয়ে আসার জন্য বারবার নির্দেশ দেয় এবং না বের হলে ঘরের দরজা জানালা ভেঙে ঢোকার হুমকি দেয়। তবে তারা দরজা না খোলায় পুলিশ ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় মা-মেয়ে ঘরে থাকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

এ বিষয়ে এসআই কৃষ্ণপদ জানান, দুই ভাইকে আটকের পর ওই দুই নারীকে গ্রেফতার করতে চাইলে তারা ঘরে ঢুকে দরজায় তালা দেয়। এসময় তাদের বের না হয়ে বিষপান করতে বলে দুই ভাই। এদের কথা শুনে দুই নারী বিষপান করে ফেলে। তাই তাদেরকে বাচাতে জানালা ভেঙে হাসপাতালে আনা হয়েছে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি ওয়ার্হেদ মোর্শেদ জানিয়েছেন, আমি ছুটিতে আছি। পরে থানার ওসি (তদন্ত)-র সরকারি নম্বরে বারবার যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী