শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’, চার জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ১২:০৮আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১২:২৮

শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র‌্যাবের অভিযান
সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাব। সেখান থেকে চার সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে র‌্যাব সদর দফতরের বোম্ব ডিসপোজাল ইউনিট বাড়িটিতে ঢুকে কাজ শুরু করেছে। শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র‌্যাবের অভিযান

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার জনকে আটক করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ায় শিক্ষক ফজলুল হকের ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। শুক্রবার ভোর ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১২ এর সদস্যরা। র‌্যাব সদর দফতরের বোম্ব ডিসপোসাল ইউনিট সকাল ১০টা ৫০মিনিটে ওই বাড়িতে ঢুকে অভিযান শুরু করে। শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র‌্যাবের অভিযান

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটক করা হয়। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরে র‌্যাবের অভিযান চলে। শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে র‌্যাবের অভিযান

সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় নব্য জেএমবির আমির মাহবুবসহ চার জনকে আটক করে র‌্যাব-৫। আটক আমিরের তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়ায় শুক্রবার ভোর থেকে চলছে অভিযান। তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ওই বাড়িটি সাড়ে পাঁচ ঘণ্টা ঘিরে রাখি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়। ধারণা করা হচ্ছে বাড়িতে জঙ্গিদের তৈরি বোমাসহ অস্ত্রের মজুদ রয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের সার্বিক তথ্য জানানো হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের