বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

খুলনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৫:৪৮আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৫:৪৯

খুলনা

খুলনা-তেরখাদা সড়কের সাচিয়াদহ বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম কাশেম খান। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ ও বাস চালক মিজানুর রহমানকে আটক করেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এই ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে তেরখাদা থেকে খুলনাগামী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাস চালক মিজানুর রহমানকে আটক ও বাসটি জব্দ করে। নিহত কাশেম খান গোপালগঞ্জ জেলার পাইকেরডাঙ্গা এলাকার বাসিন্দা আলেফ খানের ছেলে। তিনি ব্র্যাকে কর্মরত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম