শেরপুরে উদ্বোধন হলো পৌরসভা জাদুঘর

শেরপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২৩:৪৬

শেরপুরে পৌরসভা যাদুঘর উদ্বোন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

প্রথমবারের মতো শেরপুরে জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এ জাদুঘরের নাম পৌরসভা জাদুঘর। শেরপুর পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী চারু ভবনে এ জাদুঘর স্থাপন করা হয়। জাদুঘর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, ডা. শারমিন রহমান অমি প্রমুখ।

হুইপ আতিক বলেন, আমাদের জেলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে এ জাদুঘর প্রতিষ্ঠা করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, শেরপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আমরা শেরপুর জেলায় প্রথমবারের মতো জাদুঘর প্রতিষ্ঠা করলাম। এ জাদুঘরে জেলার সব গুরুত্বপূর্ণ জিনিস স্থান পাবে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
চট্টগ্রামে ১৪ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত, দুই উপজেলা পানির নিচে
বাংলাদশে বন্যা ও ভূমিধস, মালদ্বীপের রাষ্ট্রপতির শোক
বাংলাদশে বন্যা ও ভূমিধস, মালদ্বীপের রাষ্ট্রপতির শোক
বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে
বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
টানা বর্ষণে ৪৩ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, মৃত্যু ১৫: আরসিপি
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল