মুমূর্ষু নারীর জীবন বাঁচাতে রক্ত দিলেন ইউএনও

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২২:৫৭আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২৩:০০

 দিনাজপুরের বিরামপুরে সাহারা বানু (৪০) নামের এক মুমূর্ষু নারীর জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের রক্ত দিয়ে সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। শুক্রবার (২৭ নভেম্বর) বিরামপুরের স্থানীয় একটি ক্লিনিকে ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ইউএনও পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিঊনকে বলেন, দীর্ঘদিন ধরে সাহারা বানু জরায়ু টিউমারে ভুগছিলেন। বিরামপুরে স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় জরুরি ভিত্তিতে ওই নারীর রক্তের প্রয়োজন হয়। স্থানীয় ব্লাড ব্যাংকের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ক্লিনিকে গিয়ে রক্ত দেই।

সাহারা বানুর পরিবারের সদস্যরা বলছেন, বর্তমানে রোগী সুস্থ রয়েছেন। ইউএনও পর্যায়ের একজন ব্যক্তি রক্ত দিয়ে সহায়তা করায় তারা অভিভূত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, ইউএনও পরিমল কুমার সরকার রক্ত দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে করে সমাজে রক্তদানের প্রতি অন্যদের আগ্রহ বাড়বে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের