দেয়ালে পানি দিয়ে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৭:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

পঞ্চগড়

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে পড়ে আল আমিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আলআমিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আল আমিনের চাচা তরিকুল ইসলাম ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওমর আলী জানান, আল আমিনরা পাকা বাড়ি নির্মাণ করছিলেন। পাকা বাড়িতে পানি দেওয়ার জন্য পাইপ ঠিক করতে গিয়েছিল আল আমিন। এসময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মা তাকে খোঁজার এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। আল আমিন সাঁতার জানতো না বলে তার চাচা তরিকুল ইসলাম জানিয়েছেন।

আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দিন পুকুরের পানিতে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ