রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ১৫:১৪আপডেট : ১০ মে ২০২৫, ১৫:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হয় ন, সমস্যা মনমানসিকতার।

শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আইনের শাসন নিশ্চিত হলে জনগণই ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নিষিদ্ধ। আজ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, পরে তারা বিএনপিকেও নিষিদ্ধ করার দাবি ওঠাতে পারে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত এখনও নিষিদ্ধ, নিবন্ধন পায়নি। তবে সরকার তাদের গুরুত্ব দিয়ে যাচ্ছে। সরকারকে প্রশ্ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে?’

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘দুবারের প্রেসিডেন্ট হয়ে তিনি দেশ ছাড়লেন। অথচ কোনও সংস্থা জানে না, এটি অবিশ্বাস্য। সরকারের সম্মতি ছাড়া এটি সম্ভব নয়।’

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই— এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে না ফেরা নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। এছাড়া বিভিন্ন জোটের নেতারা বক্তব্য দেন।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি