জমি দখল করতে গিয়ে বহিষ্কৃত যুবলীগ নেতা পিটুনি খেয়ে হাসপাতালে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪০ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪২

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ যুবলীগের আরও কয়েকজন কর্মী অন্যের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পূর্ব কুষ্টিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।

এসব বিষয়ে জানতে চাইলে আব্দুল খালেক বলেন, তার এক খালাতো ভাইয়ের চাচার সঙ্গে ৩২ শতাংশ জমি নিয়ে স্থানীয় আতাউর রহমান আতা গং দের বিরোধ রয়েছে। এসব বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান। সকালে ওই জমিতে গেলে আতাসহ স্থানীয় লোকজন তাদের মারধর করেন। পরে তিনিসহ যুবলীগের আরেক কর্মী গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ বিষয়ে আতাউর রহমান আতা জানান, তিনিসহ স্থানীয় চার জন মিলে বাড়ি করার জন্য ৩২ শতাংশ জমি ক্রয় করেন। যার সব কাগজ পত্রাদিও রয়েছে। এছাড়া ওই জমি নিয়ে প্রতিপক্ষ বাচ্ছু মিয়ার সঙ্গে আদালতে মামলাও চলমান। সকালে যুবলীগের নেতা আব্দুল খালেকের নেতৃত্ব ১৫-২০ জন নেতা কর্মী জমি দখল করতে যায়। অথচ ওই জমির সঙ্গে খালেকের কোনও সম্পর্ক নেই। এছাড়াও ওই নেতাকর্মীরা তার (আতার) স-মিলে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের হামলায় স-মিল শ্রমিক মজনু মিয়া আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।'

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব সরকার বলেন, 'মারামারির ঘটনায় খালেকসহ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খালেকের বাম চোঁখের ওপরে কোপের আঘাত রয়েছে। সেখানে সেলাই করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলমান রয়েছে।'

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা মুঠোফোনে জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবিতে চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাবিতে চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে