ভ্রমণে বের হয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

কুমিল্লা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৪২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৪৪

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী দুই বন্ধু চট্টগ্রাম ভ্রমণে যাচ্ছিলেন। চৌদ্দগ্রাম পৌরসভা থেকে মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তারা। শুক্রবার গভীর রাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন।

নিহত দুই আরোহী হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পার্শ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল ভ্রমণের উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজ এলাকায় দুর্ঘটনায় তারা প্রাণ হারান। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে দুজনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আহসান হাবিব জানান, 'স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকালে এয়াছিন ও রুবেল নামে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের