মাথাগোঁজার ঠাঁই হচ্ছে সাতক্ষীরার ১১৪৮ গৃহহীন পরিবারের

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২৩:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২৩:২৮

আর মাত্র একদিন পরেই মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথাগোঁজার ঠাঁই হচ্ছে সাতক্ষীরার হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন এক হাজার ১৪৮টি পরিবারের। শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বাড়িগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

জেলা প্রশাসক বলেন, ‘ “আশ্রয়ণের অধিকার/ শেখ হাসিনার উপহার” স্লোগানে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য নির্মিত বাসগৃহগুলো ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। যার মধ্যে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রাখা হয়েছে। সবুজ টিনসেডের এসব ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করে ২৬ হাজার ঘরের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। সরকার বরাদ্দ দিলে পর্যায়ক্রমে সেগুলো অসহায়দের হাতে তুলে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আনিসুর রহিম, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী