খুলনায় একদিনে করোনায় তিন জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি  
২৬ জানুয়ারি ২০২১, ১০:০৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১০:০৪

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে সোমবার (২৫ জানুয়ারি) একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে।  খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা পিসিআর ল্যাবে ২৫ জানুয়ারি ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে খুলনারই ছিল ৮২টি। কিন্তু সবগুলো নমুনার ফলাফলই নেগেটিভ হয়েছে।

তবে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিনজন করোনা রোগীর। এরা হলেন, যশোরের নাভারনের নাজিম উদ্দীন (৭৬), যশোর সদরের বারান্দিপাড়ার রফিকুল ইসলাম (৭৪) এবং নগরীর দৌলতপুরের পাবলার আ. গফফার (৭০)।

নাজিম উদ্দীন করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জানুয়ারি এ হাসপাতালে ভর্তি হয়ে সোমবার সকাল ছয়টা ৪০ মিনিটে মারা যান। রফিকুল ইসলাম ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার সকাল সাতটা ৪০ মিনিটে ইন্তেকাল করেন। আর মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা এলাকার আ. গফফারও ২০ জানুয়ারি ভর্তি হয়ে সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যান।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেছেন, ২৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২৫ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৪৫০ জন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক