সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক মামলায় অভিযোগ গঠন শুনানি বৃহস্পতিবার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২৩:২২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২৩:২২

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক মামলায় অভিযোগ গঠন শুনানির দিন পেছানো হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে সাহেদকে হাজির করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী শুনানির জন্য সময় প্রার্থনা করেন। বিচারক বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

সাহেদ করিমকে আদালতে হাজির করার পর আবারও সাতক্ষীরা কারাগারে নেওয়া হয়। আলোচিত এই দুটি মামলার সে একমাত্র আসামি।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে সাহেদ করিম। বোরখা পরিহিত সাহেদকে কোমরপুর বেইলি ব্রিজের নিচ থেকে র‌্যাব-৬-এর সদস্যরা আটক করেন। এ সময় সাহেদের কাছে থাকা একটি অবৈধ পিস্তল, তিন রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, তিনটি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় রাতে সাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামি করে একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে দেবহাটা থানার ওসি উজ্জ্বল কুমার মৈত্র এবং দুই দিন পর র‌্যাবের এসআই রেজাউল করিম নিযুক্ত হয়ে আসমিকে ১০ দিনের রিমান্ডে নেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই বছরের ২৪ আগস্ট বাচ্চু মাঝির হদিস না পেয়ে শুধু সাহেদকে অভিযুক্ত করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় কয়েকটি দিন অতিবাহিত হওয়ার পর বুধবার তাকে অভিযোগ গঠনের জন্য আদালতে আনা হয় বলে পিপি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী