৯ ঘণ্টা পদ্মায় আটকে ছিল চার ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ০৯:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ফেরিগুলো নদীতে আটকে পড়ে।পরে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল ফের শুরু হলে এগুলো ঘাটের দিকে রওনা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) এর আরিচা ঘাটের বাণিজ্য বিভাগের ম্যানেজার আব্দুস সালাম হোসেন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিটিসি আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর  রহমান জানান, রাতে কুয়াশায় ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌ দুঘর্টনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ফেরি চলাচল আবার শুরু করা হয়েছে। বর্তমানে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ছয় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা ছিল। বাকি ১২টি ফেরি পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নোঙর করে আছে। শুক্রবার সকাল ৯টার পর থেকে এগুলো চলতে শুরু করেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস