পাবনায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ: আহত ১০

পাবনা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১০:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১০:২০

পাবনা পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এর জন্য নৌকার সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধান। পাবনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের জনসভা হয়। সভা থেকে ফেরার পথে শালগাড়ীয়ায় কয়েকটি নির্বাচনি অফিস ভাঙচুর করে নৌকার সমর্থকরা। এ সময় স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের লোকজন এতে বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে ছুরিকাহতসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর

এ ঘটনার পরপরই শহরের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এবং পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। স্বতন্ত্র প্রার্থীর শালগাড়িয়া গোডাউন মোড়, হাসপাতাল রোডের, বাইপাস এলাকা ও সরদার পাড়া, নারায়ণপুর, গাছপাড়া নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করা হয়।  পাবনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

এ সময় শহরে অতঙ্ক ছড়িয়ে পড়লে সব দোকান-পাট মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা সনি বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধানের লোকজন শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের দুই দিকে দখলে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান বলেন, ‘আমরা নির্বাচনি প্রচারণা শুরুর দিন থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। কিন্তু বৃহম্পতিবার সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শহরের পার্শ্ববর্তী ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও কুখ্যাত সন্ত্রাসী আবু সাঈদ আমার চারটি নির্বাচনি কার্যালয় ভাঙচুর করে। এ সময় আমার নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমার পক্ষের ১৩/১৪জন আহত হয়েছে। আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই। নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পারায় তারা পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর হামলা করেছে।’ পাবনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আহাদ বাবু বলেন, ‘সন্ধ্যায় শহরের মুক্তমঞ্চে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বক্তব্য দেন। এর পরই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।‘

এদিকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালের দিকে শহরে শেষ শো-ডাউন করেন নৌকা প্রতীকের সমর্থকরা। মিছিল শেষে তারা শহরের প্রধান সড়ক আব্দুল হামদি রোডের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনি পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম, স্কয়ার গ্রুপের পরচিালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ দলের নেতারা। শহরে দুই প্রার্থী সমর্থদের উত্তেজনার পর পুলিশ মোতায়েন

এই পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেন। পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয় দলের সভাপতির নির্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে দুপুরে শহরে বড় ধরনের শোডাউন করেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রাথী শরিফ উদ্দিন প্রধান।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের