আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা ডিবির (উত্তর) ওসি সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫)। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সাহাবুদ্দিনকে ২০২৪ সালের ২২ আগস্ট আশুলিয়া থানায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
জন্মাষ্টমীর দিনে বন্ধ জুলাই জাদুঘর, না জেনে এসেছেন অনেকেই
জন্মাষ্টমীর দিনে বন্ধ জুলাই জাদুঘর, না জেনে এসেছেন অনেকেই
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা